দুইদিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০২
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন বিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার। রবিবার দুইদিনের সফরে বাংলাদেশে আসেন তিনি।
 
সফরকালে যুক্তরাজ্যের মন্ত্রী অবৈধ অভিবাসন, সংগঠিত অপরাধ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ সহ বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। 
 
উল্লেখ্য, যুক্তরাজ্যের বিগত নির্বাচনের পর সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কোন মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। অন্যদিকে, জেমস ব্রোকেনশায়ারও এবারই প্রথম বাংলাদেশ সফর করছেন।