ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি স্কাড ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়ার দাবি করেছে সৌদি আরব। ইয়েমেনে সিয়া হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে, খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা একটি স্কাড ক্ষেপণাস্ত্রকে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। ভূমিতে কোন ক্ষতি ছাড়াই ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
খামিস মুশাইত শহরে গুরুত্বপূর্ণ সৌদি বিমান ঘাঁটি রয়েছে। শহরটিকে এর আগেও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। সূত্র: এপি
