কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় ৩ আসামির যাবজ্জীবন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৫
মানিকগঞ্জে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন  আদালত।
 
রবিবার বেলা ৩টার দিকে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক হাছিনা রৌশন জাহান এই রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন বিপুল কুমার কুণ্ড, গৌর সাহা ও পরিমল চন্দ্র সাহা। এদের বাড়ি শিবালয় উপজেলার ধুসর গ্রামে।
 
জানা গেছে, ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর শিবালয় উপজেলার এক কিশোরীকে ওই তিন যুবক উথলী বাসস্ট্যান্ড থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা ওই কিশোরীকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর মা শিবালয় থানায় মামলা করেন।
 
মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। ঘটনার প্রায় ১০ বছর পর রবিবার আসামিদের অনুপস্থিতে ওই রায় ঘোষণা করা হয়। আসামিরা গ্রেফতার হওয়ার পর থেকে দণ্ড কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।