বাফটা’র সেরা ছবি ‘দ্য রেভেন্যান্ট’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৪
 
ব্রিটিশভিত্তিক পুরস্কার ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন (বাফটা)  পেয়েছে ‘দ্য রেভেন্যান্ট’ ছবিটি। এই ছবিটির জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। এছাড়াও মেক্সিকোর আলেজান্দ্রো গনজালেজ ইনাররিতু সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।
 
রবিবার লন্ডনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আলেজান্দ্রো বলেছেন, আমি অভিভূত।
 
অন্যদিকে লিওনার্দো নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । শিশুর মতো করে তাকে যত্ন করার জন্য মাকে ধন্যবাদ জানিয়েছেন লিওনার্দো।
 
IMG0
 
এর আগে গোল্ডেন গ্লোবেও পুরস্কার জিতেছে ‘দ্য রেভেন্যান্ট’। এছাড়া অস্কারের দৌড়েও এগিয়ে আছে ছবিটি।
 
বাফটা’তে সিনেমাটোগ্রাফি ও সাউন্ডের জন্য আরো দুইটি পুরস্কার জিতেছে।  
 
এছাড়াও আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্মের পুরস্কার জিতেছে ‘ব্রুকলিন’। সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছে ব্রি লারসন (রুম স্পাইস)। কেট উইনসলেট (স্টিভ জবস) সহ-অভিনেত্রীর, জন বোয়েগা উদীয়মান তারকার, ‘স্পটলাইট’  মৌলিক চিত্রনাট্য, ডকুমেন্টারি ‘অ্যামি’, ‘ইনসাইড আউট’  অ্যানিমেটেড ফিল্মের পুরস্কার জিতেছে। খবর: এনডিটিভি।