কেট-নিক জোনাস আবারো একত্রে ভালোবাসা দিবসে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১২
হলিউড পাড়ায় কদিন আগেই খবর চাউর হয়েছিল মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে অভিনেত্রী কেট হাডসনের। সেই গুজবকে দূরে সরাতেই দুজনকে একসঙ্গে রোমান্টিক ডিনারে দেখা গেল সম্প্রতি।
 
৩৬ বছর বয়সী কেট অনেকদিন ধরেই ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে রয়েছে ২৩ বছর বয়সী গায়ক নিক জোনাসের সঙ্গে। গত বছরের সেপ্টেম্বরে দুজনকে প্রথমবারের মত জনসম্মুখে দেখা যায়। জানা গেল, ডিনার শেষে এই প্রেমিক যুগল একসঙ্গে বেড়িয়ে যান রেস্টুরেন্ট থেকে।
 
সূত্রটি জানায়, সেই রেস্তোরাঁয় কেট ও নিক একটি কোনার টেবিলে বসেন। প্রায় চার ঘণ্টা ধরে সেখানে সময় কাটান তারা। মধ্যরাতের পর দুজন একসঙ্গে সেখান থেকে বেড়িয়ে যান। তার মানে এই দাঁড়ায়, এবারের ভালোবাসা দিবসে আলাদা থাকছেন না কেট-নিক।