চুমু খাবেন না বলে পণ করেছিলেন কারিনা কাপুর। কিন্তু তার এই পণ যে ধনুকভাঙা যে ছিল না, তা প্রমাণ হল সম্প্রতি। ছবির প্রয়োজনে শেষমেশ চুমু খেলেন অর্জুন কাপুরকে।
দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়ার সময়ে কারিনা পণ করেছিলেন, পর্দায় চুমু খাবেন না কিছুতেই। এতো দিন পর্যন্ত সেই পণ রক্ষা করেও চলেছেন তিনি। সিলভার স্ক্রিনে চুমু বাঁচিয়েই কাটিয়েছেন এই ক’বছর। তবে সম্প্রতি ‘কি অ্যান্ড কা’ ছবির এক দৃশ্যে অর্জুন কাপুরকে চুমু খেতেই হল খান পরিবারের বউয়ের।
২০১৬ সালের গোড়াতেই এই ছবির আর এক ঘনিষ্ঠ দৃশ্যে অর্জুন-কারিনাকে দেখা যায়। তাতে চুমু খাবো খাবো ভাব ছিলো, এর বেশি কিছু ছিল না। এবারে প্রকাশ পাওয়া ছবিতে একেবারে চুম্বন।
পণ ভাঙা সম্পর্কে কিছুই জানাননি কারি না। তবে অর্জুনের সঙ্গে তার প্রথম জুটি যে জমেছে, তা একবাক্যে মেনে নিয়েছেন তিনি।
