ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর এবার নতুন প্রেম খুঁজে পেয়েছেন রণবীর কাপুর। তবে এবারের প্রেমের পাত্র মানুষ নয়, চার চাকার বাহন।
বলিউড লাইফ ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর কাপুরকে একটি নীল রঙের রেঞ্জ রোভার গাড়িতে দেখা গেছে। নতুন এই গাড়ি ছাড়াও নিজের প্রয়োজনে অডি এ৮ -এর সাদা রঙের একটি গাড়ি আছে এই অভিনেতার। এছাড়াও তার সংগ্রহে আছে রেড অডি আর৮ ও মার্সিডিজ বেঞ্জ জি৬৩।
IMG0
বর্তমানে রণবীর কাপুর ‘জগ্গা জাসুস’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। এখানে তার সহ-অভিনেত্রী হিসেবে আছেন ক্যাটরিনা কাইফ। খবর: টাইমস অব ইন্ডিয়া।
