রাশিয়ান প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন সিরিয়াতে অনির্দিষ্ট কাল পর্যন্ত রাশিয়ান সেনাবাহিনী রাখান কোনো পরিকল্পনা নেই মস্কোর। টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাতকারে তিনি এই কথা বলেন।
সাক্ষাতকারে তাকে প্রশ্ন করা হয় রাশিয়ার মিত্র সিরিয়ার বাশার আল আসাদকে দেশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে রাশিয়ার সামরিক সংশ্লিষ্টতা অব্যাহত থাকবে কী না। এর জবাবে মেদভেদেভ বলেন, আমাদের সিরিয়াতে কালানুক্রম ধরে চলতে থাকা কোনো যুদ্ধে থাকার পরিকল্পনা নেই। আমার সম্পূর্ণ সীমিত ও মূর্ত একটি লক্ষ্য নিয়ে সিরিয়া যুদ্ধে সংশ্লিষ্ট হয়েছি।
উল্লেখ্য, রাশিয়ান বিমান বাহিনীর সহায়তায় বিদ্রোহীদের প্রধান কেন্দ্র আলেপ্পো ঘিরে ফেলেছে সিরীয় বাহিনী। এরপর আইএস এর রাজধানী রাকার দিকে নজর দিচ্ছে দেশটির সেনাবাহিনী। রয়টার্স।
