সুনামগঞ্জে ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিনের আদালতে এই অভিযোগ করা হয়। সৈয়দ আবুল কাশেম নামের যুক্তরাজ্য প্রবাসী এক আওয়ামী লীগ নেতা এই মামলাটি করেন।
অভিযোগে উল্লেখ বলা হয়েছে, ১/১১ পরবর্তী সময়ে গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত বানোয়াট তথ্য কোন প্রকার যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশের মাধ্যমে ডেইলি স্টার সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান-সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এতে প্রধানমন্ত্রীর ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী ও সাবেক পিপি মো. শফিকুল আলম বলেন, অভিযোগটি আদালত গ্রহণ করেছেন এবং বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছেন। পরে এই মামলার আদেশ দেয়া হবে বলে জানান তিনি।
