রায় ফাঁসের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী-পুত্রের বিচার শুরু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪২
সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার রায় ফাঁসের অভিযোগের মামলায় তার স্ত্রী-পুত্রসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
 
সোমবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২৮ মার্চ থেকে সাক্ষ্য শুরুর দিন ঠিক করেন।
 
মৃত্যুদণ্ডে দণ্ডিত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাৎ কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ ছয় আসামি আদালতে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার অন্য এক আসামি পলাতক।
 
বিএনপি নেতার স্ত্রী-পুত্র ছাড়া অন্য আসামিরা হলেন তার আইনজীবী ফখরুল ইসলাম, সাকা চৌধুরীর ম্যানেজার মাহবুবুল আহসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক হোসেন। পলাতক আসামি হলেন আইনজীবী ফখরুলের সহকারী মেহেদী হাসান পলাতক।