ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট কারাগারে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০২
 
১৯ মসে সাজা খাটতে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনিই দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কারাগারে গেলেন।
 
জেরুজালেমের মেয়রা থাকাকালে দুইটি রিয়েল স্টেট কোম্পানির কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে ওলমার্টের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালে ছয় বছরের সাজা ঘোষণা করা হয় ওলমার্টের বিরুদ্ধে। গত ডিসেম্বরে এই সাজা কমিয়ে ১৮ মাস করা হয়। তবে বিচার প্রক্রিয়ায় বাধা দেয়ায় গত সপ্তাহে সাজার মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়।
 
সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ওলমার্ট তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ওলমার্ট। সূত্র: বিবিসি