নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলায় পুলিশ রনচন্ডি ইউনিয়নে কবিরাজের বাজার সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে ওহাব মিয়া ওরফে নওশাদ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নওশাদ ওই ইউনিয়নের কিসামত পীরের গ্রামের আব্দুল লতিফের ছেলে। নওশাদের পিতা জানান, তার ছোট শ্যালিকার মেয়েকে নওশাদ বিয়ে করার আগ্রহ প্রকাশ করে। এতে মেয়ে পক্ষ রাজি না হওয়ায়, তার ছেলে অভিমানে আতœহত্যা করতে পারে।
কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
