গানচিল মিউজিকের তিন মিউজিক ভিডিও

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৯

ভ্যালেন্টাইন উপলক্ষ্যে গানচিল মিউজিক থেকে একসঙ্গে প্রকাশিত হয়েছে তিনটি গানের মিউজিক ভিডিও। আসিফ ইকবালের কথা ও অদিতের সুর সঙ্গীতে মাহাদী ও এলিটার গাওয়া– চলে যেও না, গানটির ভিডিও নির্মাণ করেছেন হাসান তৌফিক অংকুর।

সোমেশ্বর অলির কথায় উপমাকে সঙ্গে নিয়ে নিজের সুরে নতুন গান করেছেন বেলাল খান। শুধু তোর জন্যে শিরোনামের এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আসিফ ইকবালের কথায়– বন্ধু তোমার ছুটি মেলে না, শিরোনামের গানটির সঙ্গীতায়োজন করেছেন প্রীতম হাসান। লুৎফর হাসানের গাওয়া এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফাহাদ খান।

তিনটি মিউজিক ভিডিও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে। এ ছাড়াও গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে দর্শকরা এই ভিডিওগুলো উপভোগ করছেন।