দেশের সবচেয়ে বড় গ্রিড ভিত্তিক সৌর বিদ্যুত প্রকল্প নির্মিত হচ্ছে সুনামগঞ্জের ধর্মপাশায়। দরপত্র ছাড়াই বিশেষ আইনে ৩২ মেগাওয়াটের এ কেন্দ্রটি নির্মাণ করবে কোরিয়া-বাংলাদেশ কনসোর্টিয়াম। সোমবার এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তিতে (পিপিএ) স্বাক্ষর করেন পিডিবির কোম্পানি সচিব মাজহারুল হক (অতিরিক্ত দায়িত্ব) ও কনসোর্টিয়ামের চেয়ারম্যান ইয়াং লি।
(পিডিবি) এ কেন্দ্র থেকে ১৩ টাকা ৬০ পয়সায় (১৭ সেন্ট) বিদ্যুৎ কিনবে। নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোই কেন্দ্রটি নির্মাণ ও পরিচালনা (বিওও) করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ বিদ্যুত্ প্রকল্প হাওড় অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা অনুসারে জ্বালানির বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়া।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কনসোর্টিয়ামভুক্ত কোম্পানিগুলো হলো- কোরিয়ার এডিসান সোলেটিক কোম্পানি ও পাওয়ার পয়েন্ট কোম্পানি এবং বাংলাদেশের হাওড় বাংলা কোরিয়া গ্রিন এনার্জি (এইচকেজিই)। চুক্তি অনুসারে ১৮ মাসের মধ্যে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করতে হবে। চুক্তির মেয়াদ ২০ বছর। কেন্দ্র থেকে নেত্রকোনার জাতীয় গ্রিডের উপকেন্দ্র পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাতে ৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের ১৩২ কিলোভল্টের সঞ্চালন লাইন কনসোর্টিয়ামই নিজ খরচে নির্মাণ করবে।
