ক্রিকইনফোর সেরা একাদশের অধিনায়ক মিরাজ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৮
মাত্রই শেষ হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সফল আয়োজনের পাশাপাশি মাঠের খেলাতেও দারুণ পারফর্মেন্স ছিল জুনিয়র টাইগারদের। বিশ্বকাপে বাংলাদেশ দল পেয়েছে ইতিহাসের সেরা সাফল্য। দলের তৃতীয় স্থান ছাড়াও ব্যক্তিগত অর্জনও ছিল উজ্জ্বল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার ক্রিকইনফোর সেরা একাদশের অধিনায়কও নির্বাচিত হলেন তিনি।
 
বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো যুব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হয়েছে বাংলাদেশি পেসার মোহাম্মদ সাইফুদ্দিনেরও।
 
ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশে সর্বোচ্চ চারজন জায়গা পেয়েছেন ভারতের। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে দুইজন করে জায়গা পেয়েছেন। পাকিস্তান থেকে রয়েছেন একজন।
 
ইএসপিএন ক্রিকইনফো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ-
১. রিশাভ পান্ট (ভারত)
২. গিডরণ পোপে (ওয়েস্ট ইন্ডিজ)
৩. জ্যাক বার্নহাম (ইংল্যান্ড)
৪. শরফরাজ খান (ভারত)
৫. হাসান মহসিন (পাকিস্তান)
৬. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) (বাংলাদেশ) 
৭. মোহাম্মদ সাইফুদ্দিন (বাংলাদেশ)
৮. মায়ানাক ডাগার (ভারত)
৯. সাকিব মাহমুদ (ইংল্যান্ড)
১০. আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
১১. আভেস খান (ভারত)