বাংলাদেশের শীর্ষস্থানীয় আইনজ্ঞ, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ইন্তেকাল করেছেন।
সোমবার রাত ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাহমুদুল ইসলামের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। দুই ছেলে আসিফ ইসলাম ও আরিফ ইসলাম পেশায় প্রকৌশলী। দুজনই কানাডায় রয়েছেন।
তার ঘনিষ্ঠ আত্মীয় আইনজীবী শেখ মো. মোরশেদের কাছ থেকে জানা যায় মাহমুদুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।
১৯৯৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন মাহমুদুল ইসলাম। কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। রংপুর জেলা বারে আইন পেশা শুরু করার পর তিনি হাই কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।১৯৭২ সালে সহকারী অ্যার্টনি জেনারেল ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের দিন পদত্যাগ করেন তিনি।
বাংলাদেশের তুখোড় একজন আইন বিশেষজ্ঞ হিসেবে তাকে বিবেচনা করা হতো।
