বরগুনা বদরখালী গ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা কাজী সাইদুর রহমান।
পরে মঙ্গলবার সকালে মো. দুলাল কাজী (২৮) নামে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ ইব্রাহীম এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কাজী সাইদুর রহমান জানান, তার ছেলে দুলাল কাজী প্রতিদিন নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতো। টাকা না পেলে ঘরের মালামাল চুরি এবং বাইরে ছিনতাই করত। এ সব ঘটনায় অতিষ্ঠ হয়ে তিনি ছেলেকে পুলিশে সোপর্দ করেন।
বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ জানান, মাদকাসক্ত দুলাল কাজীকে দুপুরে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
