নাশকতার মামলায় রফিকুলসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৫
রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামসহ ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট দিয়েছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এই চার্জশিট দাখিল করেন।
 
উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, শহীদউদ্দিন  চৌধুরী অ্যানি ও ছাত্রদল নেতা রাজিব আহসান প্রমুখ। ২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে এই মামলাটি দায়ের করেন জনৈক নুরুল ইসলাম ।