চাঁদপুরে মাদক মজুদের অপরাধে সিরাজ মিয়া (৪৮) ও আমির হোসেন (৪৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সিরাজ জেলার কচুয়া উপজেলার আমুজান গ্রামের হামিদ আলীর ছেলে এবং আমির হোসেন একই এলাকার মৃত আলী আজগরের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৭ জুলাই দুপুরে সিরাজ মিয়ার বসত ঘর থেকে ২০ বোতল ফেন্সিডিল, ঘরের মধ্যে লুকিয়ে রাখান ১ বস্তায় ১৫০, আরেক বস্তায় ৯৮ বোতল এবং বাড়ির পাশ্ববর্তী ডোবা থেকে ১৩০ বোতলসহ মোট ৩৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করেন। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের এ শাস্তি দেয়া হয়।
