পাকিস্তানের সিন্ধু প্রদেশ হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন অনুমোদন করেছে স্থানীয় আইনসভা। এর আগে দেশটির কোন প্রদেশেই হিন্দুদের বিয়ের আইনগত ভিত্তি ছিল না। দেশটির কেদ্রীয় সরকারও অনুরূপ একটি আইন করার কথা বিবেচনা করছে।
প্রায় ৩০ লাখ হিন্দুর আবাস সিন্ধু প্রদেশের আইনসভায় গত সোমবার হিন্দু বিয়ের বিলটি পাশ হয়। এই আইনের পক্ষের আন্দোলনকারীদের দাবি, আইনটি না থাকার কারণে হিন্দু নারীরা জোরপূর্বক ধর্মান্তরকরণ, অপহরণ, ধর্ষণ ও বিধবা অধিকারহীনতার মতো সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের বিয়ের স্বীকৃতি দিতে ঔপনিবেশিক আমলের একটি আইন চালু রয়েছে পাকিস্তানে। তবে হিন্দুদের বিয়ের স্বীকৃতি দিতে এবারই প্রথম কোন আইন প্রণয়ন করা হল মুসলিম সংখ্যাগরিষ্ট দেশটিতে। সূত্র: বিবিসি
