সীতাকুণ্ডে আগুনে ২০ ঘর পুড়ে গেছে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩২
সীতাকণ্ড পৌরসদরের আমিরাবাদে অগ্নিকাণ্ডে ২০টি বসত ঘর পুড়ে গেছে। আগুনে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
 
জানা যায়,  মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় আমিরাবাদ গ্রামের হারুন মিয়ার ঘরে আগুন লাগে। স্থানীয়দের কাছে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই ২০টি  ঘরে পুড়ে ছাই হয়ে যায়।
 
হারুনের বন্ধ ঘরের গ্যাস বা বিদ্যুৎ থেকে আগুনের সূত্রেপাত হতে পারে বলে স্থানীয়া ধারনা করছে।