রিহার্সালে তরবারির আঘাতে অভিনেতা নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৫
জাপানে এক মঞ্চ নাটক রিহার্সালে সময় তরবারির আঘাতে নিহত হয়েছেন এক অভিনেতা। রিহার্সালের সময় ওই অভিনেতার পেটের ভেতর একটি সামুরাই তরবারি ঢুকে যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।
 
নিহত অভিনেতার নাম দায়গো কাশিনো। তিনি অনেক দিন ধরেই থিয়েটারে অভিনয় করে আসছেন।
 
তবে ঘটনা আসলে কি ঘটেছিল সে ব্যাপারে নিশ্চিত নয় কেউই। এই হত্যাকাণ্ড উদ্দেশ্যমূলক নাকি দুর্ঘটনা সেই বিষয়টি খতিয়ে দেখছে দেশটির পুলিশ। তার সহ অভিনেতারা জানায়, তারা এক চিৎকার শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখেন দায়গোর পেটে তরবারি ঢুকে গেছে।