ইমামদের বেতন বাড়ানোর উদ্যোগ শিগগিরই বাস্তবায়িত হবে: অর্থমন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩৬
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন বেতন স্কেল পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার জানিয়ে বলেছেন, ‘নতুন পে-স্কেল অনুযায়ী এখনো বিচার বিভাগের বেতন-ভাতা চালু হয়নি। তাদের বিষয়টি এ মাসেই ফয়সালা হবে।’
 
মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রাক-খুতবা পর্যালোচনা বিষয়ক খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উদ্যোগে এই খতিব সম্মেলনের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরো বলেন, নতুন করে পে-কমিশন করে আর কোন পে-স্কেল হবে না। সম্প্রতি পে-কমিশন যে নির্দেশনা দিয়েছে, সে অনুযায়ী দু’বছর পর পর কিছুটা বেতন বাড়তে পারে।
 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারি নয়, সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মাচারিদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইমামদের বেতন বাড়ানোর উদ্যোগও শিগগির বাস্তবায়ন হবে।