মোরেলগঞ্জে কিশোরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, আটক ১

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৪:৫৮

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের পূর্ব চরহোগলা পাশা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহিন সরদার (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ৯টার দিকে হামলার ঘটনা ঘটে। নিহত শাহিন ওই গ্রামের দিনমজুর কালাম সরদারের ছেলে। 

জানা গেছে, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ শাহিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। রাত ১২টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসের কারণে শতাধিক স্কুল বন্ধ

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, রাস্তার পাশে বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী প্রতিপক্ষ শাহিনকে মারপিট করে প্রতিপক্ষ। পরে সে মারা যায়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে হাসি বেগম (২৫) নামে এক গৃহিনীকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/কেআই