বিএনপির যৌথসভা বুধবার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩০

 মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণের জন্য যৌথসভা ডেকেছে বিএনপি।

 

বুধবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে দলের যুগ্ম মহাসচিব, সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।