আসামে ৪.৯ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৪৬
ভারতের আসামে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯ । বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
 
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আসামের উত্তর-পূর্বাঞ্চলের। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। আসাম ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।