দু’জনই সুপারস্টার। তবে কেউ কাউকে সহ্য করতে পারেন না। সম্প্রতি দু’জনই কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন। দু’জনের ছবিও পরপর মুক্তি পাবে। কিন্তু তাও তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। এমনটাই জানালেন আমির খান।
‘সুলতান’ মুক্তি পাবে আগামী ঈদে। আমিরের ‘দঙ্গল’ মুক্তি পাবে ক্রিসমাসে।
ছবি দুটির ব্যাপারে আমিরের বক্তব্য, ‘দু’জনই কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু তাতে কিছু এসে যায় না। আমার ধারণা, দু’টো ছবিই ভাল ব্যবসা করবে।
এখানেই থেমে থাকেননি আমির। একধাপ এগিয়ে প্রশংসাও করলেন সালমানের।
তার ভাষায়, ‘সালমানের ছবি আমার বেশ লাগে। ‘সুলতান’ নিয়ে আমি আশাবাদী।’
আমিরের ‘দঙ্গল’ কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনকাহিনী নিয়ে তৈরি হচ্ছে। তবে সুলতান ফিকশনধর্মী ছবি। আমিরের ছবি মুক্তি পাবে সালমানের ছবির পরেই। তাই তিনি স্বীকার না করলেও খানিক চাপ তো রয়েছেই!
