ঢাকার পথে ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল যাত্রা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৩
 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রচার এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল যাত্রা ফরিদপুরের মধুখালী থেকে ঢাকার পথে রওনা দিয়েছে।
 
বুধবার মধুখালীতে রাতে সাইকেল যাত্রাটি মধুখালীতে পৌঁছায়। ফরিদপুর চিনিকল অতিথি ভবনে রাতযাপনের পর বৃহস্পতিবার সকাল ১০টায় মধুখালী থেকে (মধুখালী-কোলারহাট সংযোগসড়ক হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে ) ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
 
মঙ্গলবার ভারতের পানিহাটি ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় পাঁচ সদস্য প্রশাসনিক অনুমতি সাপেক্ষে পেট্রাপোল-বেনাপোল যশোর ও মাগুরা হয়ে ঢাকার পথে যাত্রা করেন।
 
তারা হলেন-ভোলা নাথ দে (৫৭), গুরুপদ পাল (৫৬), সন্তোষ কুমার দাস (৪৭), বিশ্বনাথ চক্রবর্তী (৪৬) ও অরিন্দম দত্ত (৩৮)।
 
তারা আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের প্রচার ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় নেতৃবৃন্দকে সাক্ষাত্ শেষে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারসহ আরো ২০টি জেলা সাইকেলে যাত্রার মধ্যদিয়ে আন্তর্জাতির ভাষা দিবসের প্রচার করবেন। এরপর আগামী ১৫ মার্চ দর্শনা সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করবেন।
 
শোভাযাত্রা থেকে জানানো হয়, তারা জানান মোট ৩২৫৬ কিলোমিটার পথ অতিক্রম করে আন্তর্জাতিক ভাষা দিবসসাইকেল যাত্রার মাধ্যমে প্রচার করবেন।