গুলশান ও পার্শ্ববর্তী এলাকার স্যুয়ারেজ নিষ্কাশনের প্রতিবেদন তলব

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৩
 
রাজধানীর গুলশান ও তার পার্শ্ববর্তী এলাকার স্যুয়ারেজ কিভাবে নিষ্কাশিত হয় এই বিষয়ে প্রতিবেদন তলব করেছে হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে আদালতে এই প্রতিবেদনে দাখিল করতে রাজউক ও ওয়াশা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
 
বুধবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহম্মদ আশরাফুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
 
একই সঙ্গে গুলশান লেকের স্যুয়ারেজ ও অন্যান্য পরিবেশে দূষণকারী বর্জ্য ফেলার উপর কেন নিষেধজ্ঞা প্রদান করা হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত।
 
সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সীমা হায়দার চৌধুরী ও ব্যারিস্টার ওমর সাদাত গুলশান লেকে স্যুয়ারেজের লাইনের মাধ্যমে বর্জ্য নিষ্কাশনের উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আবদেন করেন।
 
তারা বলেন, গুলশান বারিধারা ও গুলশান-মহাখালী লেক কতসশূ পরিবেশগদভাবে বিপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। গুলশান-বারিধারা এলাকার স্যুয়ারেজের একটি বৃহত্তম অংশ গুলশান লেকের সঙ্গে  সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে বর্জ্য ফেলে লেকের পানি দূষিত হচ্ছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
 
আবেদনের পক্ষে শুনানি করেন রিট আবদেনকারীরা নিজেই। শুনানি শেষ হাইকোর্ট বিষয়ে রাজউক ও ওয়াসা কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।