সাইফের চেয়ে অর্জুনকে এগিয়ে রাখছেন কারিনা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৮
প্রেম করেছেন দীর্ঘ দিন, দুজনের বিয়ের বয়সও কম হয়নি। তবুও সাইফ আলি খানের চেয়ে অর্জুন কাপুরকে এগিয়ে রাখছেন কারিনা কাপুর।
 
আঁতকে উঠার কিছু নেই। করিনার মতে, ‘সাইফ মোটেও ভাল রান্না করতে পারে না। অর্জুন তার চেয়ে ঢের ভাল রান্না করে। ভাবছি, অর্জুনকে বলব সাইফকে রান্না শিখিয়ে দিতে।’
 
আর বালকির ‘কি অ্যান্ড কা’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে ‘গৃহিনী’র ভূমিকায় দেখা যাবে অর্জুন! আর এতেই নাকি ছবির আসল চমক, দাবি নির্মাতাদের।
 
ছবিতে অর্জুন সংসারের কাজ সামলাবেন, রান্না তো করবেনই। আর এই সব কাজ অর্জুন খুব ভালই পারেন, সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং কারিনা। সেটা করতে গিয়ে সাইফকেও খানিক ঠুকে দিলেনও বেগম!