মঙ্গোলিয়ার জঙ্গলে যাচ্ছেন ডিক্যাপ্রিও

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৯
সবকিছু ঠিকঠাক থাকলে ১০ দিনের মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সে কারণে সুইডিশ অভিযাত্রী জোহান আর্নেস্ট নিলসনের দলে নামও লিখিয়েছেন তিনি। আর এ জন্য তাকে প্রায় এক লাখ মার্কিন ডলার খরচ করতে হয়েছে।
 
হঠাৎ এমন অভিযানের কারণ কী? এই প্রশ্নে মুখে কুলূপ এঁটে রেখেছেন লিও। তারা কবে রওনা হচ্ছেন, সেই খবরও মিলেনি।
 
এই হলিউড অভিনেতার পরিচিতরা বলছেন, জঙ্গলের প্রকৃতির সঙ্গে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন, সেটা পরখ করে দেখতেই এই সফরে যাওয়ার ভাবনা।
 
দ্যা টেলিগ্রাফ এক খবরে জানিয়েছে, এই তারকার জন্য ট্যুরে বাড়তি কোনও বন্দোবস্তও থাকছে না। কেবল একজন শেফ তার ভ্রমণসঙ্গী হবেন।