পাকিস্তানে পুলিশের সঙ্গে বন্দুকযুুদ্ধে ৭ জঙ্গি নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৪
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিরা হামলা চালানোর চেষ্টাকালে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।  বুধবার সংবাদ সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
 
পাঞ্জাবের প্রাদেশিক সন্ত্রাস বিরোধী বিভাগ জানায়, শেখুপুরা জেলায় গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটে। নিহতরা পাকিস্তানি তালেবান ও শিয়া বিরোধী লস্কর-ই-জাংভি (এলইজে) সংগঠনের সদস্য। এ ঘটনায় পুলিশ এক বিবৃতিতে বলেছে, বেশ কয়েকজন জঙ্গি মোটরসাইকেলে চড়ে পুলিশের ওপর হামলা চালাতে যাওয়ার পথে বাধার মুখে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে।
 
ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, 'গোলাগুলি বন্ধের পর অজ্ঞাত পরিচয় ৭ সন্ত্রাসীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এসব সন্ত্রাসী তাদের সঙ্গীদের গুলিতেই নিহত হয়েছে। অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যায়।'