ইয়েমেনে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৯
ইয়েমেনে এক সামরিক ঘাটিকে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর নিয়ন্ত্রিত ওই ঘাটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক কর্মকর্তারা।
 
ইতোমধ্যে হামলায় দ্বায়ভার স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। সেনা কর্মকর্তারা জানান, হামলাকারীরা সামরিক পোশাকের ছদ্মবেশে এসেছিলেন। নতুন নিয়োগ পাওয়া সেনাসদস্যের সঙ্গেই ক্যাম্পে ঢুকে পড়ে ওই জঙ্গি।
 
ঘাটির মূল ফটকেই হামলা চালানো হয়েছে বলে জানায় এক কর্মকর্তাল প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণে খুব বিকট শব্দ হয় এবং অনেক দূর থেকে শোনা যায়। 
 
নিকটবর্তী মাসাফি হাসপাতালের কর্মকর্তারা এখন পর্যন্ত ১৩জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। রয়টার্স