অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ স্বাধীন তেল-গ্যাস কোম্পানি 'উডসাইড পেট্রোলিয়াম' গত ১২ মাসে ৯৯ শতাংশ মুনাফা হারিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় পার্থভিত্তিক কোম্পানিটির মুনাফায় এই নাটকীয় পতন হয়েছে।
২০১৫ সালে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। এক বছরের ব্যবধানে উডসাইডের নিট আয় দুই দশমিক ৪১ বিলিয়ন ডলার থেকে কমে ২৬ মিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে।
তবে মুনাফার এমন পতনের পরও কোম্পানি টিকে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে প্রধান নির্বাহী কর্মকর্তা। পিটার কোলম্যান বলেছেন, উডসাইড তার স্বল্প উৎপাদন ব্যয়ের কারণে এই চক্রের মধ্যেও টিকে থাকবে। সূত্র: বিবিসি
