পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানে। তবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনো।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ১৮ মিনিট) দেশটির তাইতুয়ং শহরে ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি দেশটিতে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ১৭তলা একটি ভবনসহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। এতে ভবনটির নিচে বহু মানুষ চাপা পড়ে এবং ভবনটির ধ্বংসস্তূপ থেকে ১১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
