‘সর্বজিত’ ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রথম লুক প্রকাশিত হয়েছে। সেখানে খুব সাধারণ পোশাকে দেখা গেছে ৪২ বয়সী এই অভিনেত্রীকে।
সাধারণ সালোয়ার-কামিজ পরিহিতা ঐশ্বরিয়াতে দেখা গেছে একটি ডেস্কে বসে আছেন। কিছুটা বিমর্ষ ও চিন্তিত অবস্থায় দেখা গেছে তাকে।
‘সর্বজিত’ ছবিতে ঐশ্বরিয়া দালরিব কউরের চরিত্রে অভিনয় করেছেন যার ভাই সর্বজিত সিং একটি পাকিস্তানি জেলে মৃত্যুবরণ করেন।
IMG0
প্রথম লুকে রণদীপকেও দেখা গেছে। তিনি ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন।
ছবিটিতে অভিনয় করার সময় ঐশ্বরিয়া বাস্তব জীবনের দালবির কউরের সঙ্গে দেখা করেছিলেন। ঐ দালবির তার ভাইয়ের মুক্তির জন্য অক্লান্তভাবে প্রচারণা চালিয়েছিলেন।
IMG1
এর আগে রণদীপ হুদা তার টুইটার অ্যাকাউন্টে নিজের ছবি প্রকাশ করেছিলেন। এই চরিত্রটি করার জন্য তিনি মাত্র ২৮ দিনে ১৮ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন।
ছবিতে অভিনেত্রী রিচা চাড্ডা সর্বজিতের স্ত্রী সুখপ্রীতের চরিত্রে অভিনয় করবেন।
ওমাং কুমারের পরিচালিত ‘সর্বজিত’ ছবিটি আগামী ১৯ মে মুক্তি পাবে।-এনডিটিভি।
