এ মুহূর্তে সবচেয়ে সৌভাগ্যবান শিশুটির বাস নাইজেরিয়ায়। পরিত্যক্ত শিশুর খাতায় নাম উঠে গিয়েছিলো তার। এক প্রকার ডাস্টবিন থেকে তুলে আনা হলো তাকে। ভালো খাওয়া-দাওয়ার পর ভর্তি করানো হল হাসপাতালে। শুধু তাই নয়, ওই শিশুটির নামে গঠন করা তহবিলে এখন পর্যন্ত জমা হয়েছে এক লাখ পাউন্ডের বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক কোটি ১৫ লাখ টাকার মতো।
নাইজেরিয়ার ওই শিশুর নাম প্রকাশ না করলেও ডেনমার্কের একজন ত্রাণকর্মী ডাস্টবিন থেকে তাকে তুলে আনেন। ডাইনি আখ্যা দিয়ে তাকে সেখানে ফেলে দেয়া হয়েছিলো। আনজানা রিংগ্রিন নামের ওই ত্রাণকর্মী প্রথমে জনসমক্ষে শিশুটিকে পানি পান করান। এরপর ভালো জামাকাপড় পরিয়ে নিয়ে যান হাসপাতালে। ফেসবুকে ওই শিশুটির ছবি প্রকাশ করার পর পুরো দুনিয়ায় সাড়া পড়ে যায়। দুই দিনেই এক লাখ পাউন্ড জমা পড়ে যায় শিশুটির তহবিলে। রিংগ্রিন জানান, নাইজেরিয়ায় অনেক শিশুকে ডাইনি ভেবে ফেলে দেয়া হয় কিংবা পিটিয়ে মারা হয়। নাইজেরিয়ার অনেক জায়গায় এটি হচ্ছে। তিনি আরো বলেন, হাসপাতালে শিশুটি আমার সন্তানের সঙ্গে খেলছে। তাকে অনেক সবল দেখাচ্ছে এখন। এত এত মানুষের সাড়া পেয়ে আমি বিস্মিত। আমি কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। জীবন অনেক সুন্দর এবং দামি।
