মডেল অধরার চলচ্চিত্রে অভিষেক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৫
 
অবশেষে শাহিন সুমনের হাত ধরেই অধরার যাত্রা শুরু হলো চলচ্চিত্রের। মডেলিং আর টুকটাক নাটকে অভিনয়টা বেশ ভালোই চলছিল। 
পুরো নাম অধরা খান। এরই ভেতরে চলচ্চিত্রে কাজের অফার আসছিল বেশ। কিন্তু কোথাও যেন ব্যাটে বলে মিলছিল না।
 
এ প্রসঙ্গে অধরা খান বলেন, ‘আসলে ফিল্ম ইন্ডাষ্ট্রির মানুষগুলোর চরিত্র বোঝা খুবই মুশকিল। তাই খানিক সাবধানে এগুচ্ছি। তবে আমার ফিল্মে আসার ব্যাপারে সবচেয়ে বড় অভিভাবকের কাজ করেছিলেন সাংবাদিক আওলাদ ভাই।
তিনিই আমাকে এই পথে কে ভালো-কে মন্দ এটা বুঝিয়েছেন। তবু তার কিছু দিক নির্দেশনা পেয়েছি বলেই হয়তো নতুন ছবিতে কাজ শুরু করতে পারছি। তার মৃত্যুতে সত্যিই আমার ব্যক্তিগত ক্ষতি হয়ে গেছে।’
IMG0
অধরার প্রথম ছবির নাম ‘পাগলের মতো ভালবাসি’। পরিচালনা করেছেন শাহীন সুমন। আর এই ছবিতে দুজন নবাগত নায়কে বিপরীতে কাজ করছেন। একজন হলেন সুমিত, আরেকজন আসিফ নূর।
ছবিটির শুটিং এর প্রথম কিস্তি শেষ হয়েছে। খুব শিগগিরই ঢাকার বাইরে একাধিক লোকেশনে এর দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে।