ইউপি নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় পুলিশ বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীসহ ৫১ জনকে আটক করেছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ জামায়াতের পাঁচ কর্মী এবং নিয়মিত মামলার ৪৬ আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সকালে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
