পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার তারিক আহসান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৩
 
পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারিক হাসান। তিনি সহরাব হোসেনের স্থলাভিসিক্ত হবেন। বৃহষ্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা তারেক আহসান এর আগে নিউ ইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে কূটনৈতিক পেশায় আসা এই কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইংয়ের মহা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
তারেক আহসান হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশাল স্টাডিজে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন নিয়েও লেখাপড়া করেছেন।