বাংলাদেশে স্যামসাং এর গ্যালাক্সি জে১ নেক্সট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৮
স্যামসাং মোবাইল বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে জে সিরিজের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি জে১ নেক্সট। তরুণদের সবসময় কানেকটেড রাখতে স্টাইল ও পারফরমেন্সের সমন্বয় করে এই হ্যান্ডসেটটি প্রস্তুত করা হয়েছে বলে জানায় স্যামসাং বাংলাদেশ।
 
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানায় প্রতিষ্ঠানটি।
 
বিবৃতিতে বলা হয়, এ ডিভাইসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে, এর আল্ট্রা ডাটা সেভিং মোড, যা কিনা ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে এবং সেই সাথে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারির কার্যকারিতাও বৃদ্ধি করে। নতুন এ হ্যান্ডসেটটি ১০৮০পি ফুল এইচ ডি’তে মাল্টিমিডিয়া এবং গেমিং কন্টেন্ট প্রদর্শণ করে। এই স্মার্টফোনটিতে রয়েছে অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ললিপপ ৫.১.১.।
 
এছাড়া ডিভাইসটিতে ১ জিবি র‌্যাম, ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর রয়েছে যা দ্রুত এবং সহজতর কর্মক্ষমতা নিশ্চিত করে। এ ডিভাইসে ৮ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে যাতে ১২৮জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহার করা যাবে। এই ডিভাইসটির ৫ মেগাপিক্সেল ক্যামেরার সাথে কুইক লঞ্চ ফিচার এবং এর এফ ২.২ অ্যাপারচার উজ্জল ছবি তুলতে সহায়তা করে। জে১ নেক্সট ডিভাইস ও ব্যাটারির জন্য ১ বছর ওয়ারেন্টি থাকছে। ডিভাইসের দাম পড়বে ৬,৯৯০ টাকা।