অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে সকল সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল ক্ষেত্রে ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করার ওপর জোর দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো কার্যক্রমের গতি বাড়াতে ই-গভর্নেন্সে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে সরকারি সকল প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। সারা বিশ্বে ই-রিসোর্স জনপ্রিয় একটা বিষয়। অনেক দেশে ই-মেইলের মাধ্যমে কাজ করতে পারলেও আমাদের দেশে হুকুম কায়েম করতে পারছি না।’ তবে বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগ ই-গভর্নেন্স বাস্তবায়নের সামর্থ রাখে বলে তিনি মন্তব্য করেন।
