শ্রীলেখা বললেন, ‘কিরে জামিল, এত শুকিয়ে গেছিস কেন? ’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২১
 
‘কিরে জামিল, এত শুকিয়ে গেছিস কেন?  - শ্রীলেখা জানতে চাইলেন।
জামিলও কম গেলেন না! খানিক মজা করেই বললেন, ‘ শ্রীলেখা দি, তুমি যে খানিক মোটা হয়ে গেছো। প্রকৃতিরও তো একটা ভারসম্য প্রয়োজন নাকি ?’
কলকাতা থেকে ফোনে এমনটাই জানালেন জামিল হোসেন।
 
এরপর হাসি -ঠাট্টায় দারুন গেল সময়। গত ১৭ ফেব্রুয়ারী মীরাক্কেল সিজন নয় এ জামিল হোসেন ঢাকা থেকে গিয়ে অতিথি পার্টিসিপেন্ট হিসেবে যোগ দিলেন।
এ প্রসঙ্গে মীরাক্কেল ৬ এর তারকা জামিল হোসেন বলেন, ‘আসলে অনেকদিন ধরেই কলকাতা যাবো যাবো করেও যাওয়া হচ্ছে না। কারণ একটানা ধারাবাহিক নাটকের কাজসহ বিভিন্ন ইভেন্টে পারফর্মেন্সে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এদিকে আমার ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। তাই সিদ্ধান্ত নিলাম যে এবার যাবোই।’
IMG0
 
            এমনিতেই কলকাতা ঘুরতে গিয়েই মীরাক্কেলের বিশেষ পর্বে পারফর্মেন্স করে এলেন। জামিল বলেন, ‘কলকাতায় যাবো আর মীর’দা সহ পুরো টিমের সাথে দেখা হবে না। এটা তো হতেই পারে না। সেই হিসেবেই নিজের কিছু কাজ শেষ করেই গ্রুমারদের সাথে দেখা করতে গেলাম। সেখানে আমি এমনিতেই দেখা করতে গিয়েই ওরা বললো, এসেছো যখন একটা পর্বে কেন বিশেষ পারফরমার হিসেবে থাকবে না?
জামিল নিজেই অনেকটা আবেগতাড়িত হয়ে বলেন, ‘যতবার মীরাক্কেলের সেটে যাই, ততবারই নস্টালজিক হয়ে যাই। আজকের এই জামিল যতটুকু মানুষ চেনে এই মীরাক্কেলের জন্যই। তাই মীরদা’র সাথে যতবার দেখা করতে যাই, ততবারই আবেগ্রাপ্লুত হয়ে যাই আমি।’

উল্লেখ্য, জামিল তার ব্যক্তিগত কাজ ও মীরাক্কেলের পারফর্মেন্স শেষ করে ২০ ফেব্রুয়ারী দেশে ফিরেই নতুন ধারাবাহিকের শুটিং এর কাজ শুরু করবেন।