ভিক্ষুককে স্মার্টফোন দিলেন পলক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৫
নাটোরের আব্দুস ছালাম (৭৫) নামের এক অন্ধ ভিক্ষুককে স্মার্টফোন কিনে দিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার এক গণশুনানিতে স্মার্টফোনটি দেন তিনি।
আব্দুস ছালামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের শতকুঁড়ি গ্রামে। তার বাবা মৃত রইচ উদ্দিন। 

 
বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর আহ্বানে সরাসরি জনগণের কাছে জবাবদিহিতামূলক প্রকাশ্য গণশুনানি অনুষ্ঠিত হয়। এরই এক পর্যায়ে নিজের চাহিদামত প্রতিমন্ত্রীর কাছে একটি মোবাইল ফোন চেয়ে বসেন আব্দুস ছালাম। আর প্রতিমন্ত্রীও তাকে ফিরিয়ে দেননি। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাকে একটি স্মার্টফোন উপহার দেন তাকে।