পঞ্চম বিয়ের পিঁড়িতে পামেলা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৯
পামেলা অ্যান্ডারসনের বয়স চলে ৪৮ বছর। এক বছর হলো সর্বশেষ ঘর ভেঙে গেছে । আর কতদিন একা থাকবেন। এবার বিয়ে করা চাই চাই। নিজের পঞ্চমবারের মত বিয়ে করার খবরটা জানিয়েছেন পামেলা নিজেই। 
 
রীতিমতো সাংবাদিক ডেকে তিনি জানিয়েছেন, 'আমি আবার কারোর সঙ্গে থাকতে চলেছি।' কিন্তু কে সেই পুরুষ ? তার নামটি অবশ্য স্পষ্ট করে কিছুই জানাননি তিনি।
 
এর আগেও অবশ্য চারবারের জন্য গাঁটছড়া বেঁধেছিলেন এই আবেদনময়ী অভিনেত্রী। জানিয়েছেন, দুই ছেলে বড় হয়ে উঠেছে। তাদের নিজেদের জগত হয়েছে। তাই কিছুটা একাকিত্ব গ্রাস করছিল। সেই কারণেই নাকি এই বিয়ের সিদ্ধান্ত।