বিশ্বের ৯৯ শতাংশ অনলাইন ব্যবহারকারীর ভাষাগত সমস্যার সমাধান করতে যাচ্ছে গুগল কর্তৃপক্ষ। এ জন্য গুগল ট্রান্সলেটে বিশ্বের ১০৩টি ভাষার অনুবাদ সেবা যোগ করেছে টেক জায়ান্ট এই প্রতিষ্ঠান। নতুন করে ১৩টি ভাষা যোগ করা হয়েছে। সূত্র- সিএনএন মানি।
গুগল ট্রান্সলেটে স্থান পাওয়া নতুন ভাষাগুলোর মধ্যে আমহেরিক (ইথিওপিয়া), ফ্রিসিয়ান (জার্মানি ও নেদারল্যান্ডস), কিরগিজ (কিরগিজস্তান), হাওয়াইয়ান (হাওয়াই), কুর্দিশ (তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া), সিন্ধু (ভারত, পাকিস্তান), পাস্তো (আফগানিস্তান, পাকিস্তান), জোসা (দক্ষিণ আফ্রিকা) উল্লেখযোগ্য।
এ ব্যাপারে গুগল কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানিয়েছে, গুগল ট্রান্সলেটকে জনপ্রিয় করার জন্য প্রতিনিয়ত নানা উদ্যোগ হাতে নেয়া হয়। এবার নতুন ১৩টি ভাষার সেবা যোগ হয়েছে সাইটটিতে।
বর্তমানে টাইপ, টক, স্ন্যাপ, সি, রাইট ও অফলাইন –এই ছয়টি পদ্ধতির মাধ্যমে একটি ভাষা অনুবাদের জন্য সাহায্য নেয়া যায়।
