ক’দিন আগেই শোনা গেল, মালাইকা অরোরা খানের সঙ্গে সম্পর্কে ইতি টেনে দিয়েছেন আরবাজ খান। এবার শোনা যাচ্ছে, সালমান খানের ছোট ভাই সোহেল খানও একই পথে হাঁটছেন। ঘর ভাঙতে চলেছে তারও!
প্রিঙ্কভিলার এক খবরে বলা হয়েছে, সোহেল এবং তার স্ত্রী সীমা খানের মধ্যে মনোমালিন্য চলছে। সোহেল হুমা কুরেশির সঙ্গে প্রেম করছেন। আর এ কথা চাউর হওয়ার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। এর জেরেই তাদের বিবাহবিচ্ছেদ হতে চলেছে।
তবে ক‘দিন আগে সীমা বিবাহবিচ্ছেদের কথা অস্বীকার করেন এবং পুরো ঘটনাটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু সূত্রের খবর অনুয়াযী সীমা কয়েক সপ্তাহ আগেই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছেন।
এমনকি, সম্প্রতি হয়ে যাওয়া অর্পিতার ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন।
