করণ জোহরের নাম ঠিক না হওয়া ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন নবাগতা সারা এবং ঈশান খাট্টার। সারা হলেন সাইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা এবং ঈশান হলেন শাহিদ কাপুরের ভাই।
সাইফ আলি খান ও শহিদ কাপুরের পরিবারের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে নতুন জুটিকে নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে কোনো বাধা-নিষেধ আরোপ করা হয়নি, বরং উৎসাহ-ই দেওয়া হচ্ছে বেশি।
সারা-ঈশানকে বড়পর্দায় ঠিক কবে নাগাদ দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে শিগগিরই তারা শুটিং শুরু করবেন বলে জানিয়েছে স্কুপহুপ ডটকম।
ছবির স্বার্থে সাইফ-শহিদ সব সময়েই এক ফ্রেমে ধরা দিয়েছেন। সম্পর্কের অংক যতই জটিল হোক না কেন, ক্যামেরার সামনে সাইফ আলি বা কারিনা কাপুর এবং শাহিদ কাপুর কখনোই ব্যক্তিগত সমীকরণকে প্রাধান্য দেননি। তার প্রমাণ পাওয়া গিয়েছে ‘উড়তা পাঞ্জাব’ বা ‘রেঙ্গুন’ এর ক্ষেত্রে। এবারও সে রকম নজির দেখলো বিটাউন।
