চিলিতে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৩
চিলিতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার বেলা ১১টা ৩৩ মিনিট) ভূকম্পনটি অনুভূত হয়।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল চিলির ওভালে থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৩০ দশমিক ২ কিলোমিটার গভীরে।
 
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।