'বিএনপির প্রার্থী চূড়ান্তকরণের কাজ চলছে'

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১০
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী চূড়ান্তকরণের কাজ চলছে। ‘সঠিক সময়েই’ তার দল চেয়ারম্যান প্রার্থীদের তালিকা ঘোষণা করবে।'
 
শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তাবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে নবনির্বাচিতদের নিয়ে সমাধিতে ফুল দিতে যান তিনি।
 
ফখরুল বলেন, 'সরকার বিএনপির জাতীয় কাউন্সিলে বাধা দিচ্ছে। এখনও পর্যন্ত কাউন্সিলের জন্য কোথাও অনুমতি দিচ্ছে না। আমরা আশা করি, গণতন্ত্রের স্বার্থে সরকার কাউন্সিলের জায়গা দেবে।'